• তারাতলা বিপর্যয়: উদ্ধারকাজে নামল সেনা, নবান্নে চালু কন্ট্রোল রুম
    এই সময় | ২৪ জুন ২০২৬
  • তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকাজে নামল সেনা। নবান্নে চালু হলো হেল্পলাইন নম্বর। বুধবার দুপুরে ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই দুর্ঘটনা ঘটে। ঢালাইয়ের সময়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বহু শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে নবান্নে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে।

    নম্বরগুলি হলো:

    1070

    8697981070

    033 22143526

    033 22535185

    দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে। আটকে থাকা লোকজনকে উদ্ধার করাই প্রশাসনের প্রথম কাজ। এই মুহূর্তে উদ্ধারকাজে সেনা নামানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, কলকাতা পুলিশ, দমকলবাহিনী একযোগে উদ্ধারকাজ করছে। আনা হয়েছে অত্যাধুনিক ক্রেন, গ্যাসকাটার। ঘটনাস্থলে পৌঁছচ্ছে একের পরে এক অ্যাম্বুল্যান্স।

  • Link to this news (এই সময়)