Big Breaking: তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আটজনকে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে। তিন জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে। যদিও পুলিশ নিশ্চিত করে মৃতের সংখ্যা জানায়নি।
ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচানোর জন্য চিৎকার করছেন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, লোহার বিমের ওই কাঠামোর ভিতরে ৫০ থেকে ৬০ জন আটকে থাকতে পারেন। উদ্ধার কাজ চলছে। NDRF, দমকল, পুলিশ, সেনাবাহিনীর উদ্ধার কাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ও বেহালা পূর্বের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে-সহ অন্যান্য আধিকারিকরা।