তারাতলায় ভয়াবহ ঘটনা, নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে পড়ল, স্তূপে আটকে বহু মানুষ
আজ তক | ২৪ জুন ২০২৬
তারাতলা ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে বিপর্যয়। ভিতরে আটকে পড়েছেন শ্রমিকেরা।অনেকে গুরুতর আহত। বুধবার বেলায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়েরা জানাচ্ছে, তিন তলা থেকে পুরো ছাদটা নীচে ভেঙে পড়ে। ভিতরে ৫০ জনের মতো শ্রমিক আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভিতর থেকে মহিলাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী, উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নামানো হল সেনাবাহিনী।
এখানে চায়ের গোডাউন তৈরি হচ্ছিল বলে খবর। ঘটনাস্থলে পৌঁছবেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পৌঁছেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, "অনেকের মৃত্য়ুর আশঙ্কা রয়েছে। বেআইনিভাবে তৈরি হচ্ছিল কিনা দেখতে হবে।"
তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডের কাছে এই গোডাউনটি নির্মাণ হচ্ছিল। গোডাউন তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনায় ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা। প্রাথমিকভাবে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
এই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা। ঘটনা নজরে আসতে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
জেসিবি, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার ধ্বংসস্তূপগুলি সরানোর কাজ শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স এসে পৌঁছচ্ছে। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কন্ট্রোলরুম খুলেছে নবান্ন। ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩ ২২১৪৩৫২৬, ০৩৩ ২২৫৩৫১৮৫ এই নম্বরগুলি চালু করা হয়েছে।
গোডাউনের নির্মাণ সামগ্রীর গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মৃত্যুর আশঙ্কা।