• ইডির রাডারে শান্তনু ঘনিষ্ঠরা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৬
  • ইডির রাডারে প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠরা। জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ তিন পুলিশ কর্তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আজ, বুধবার নুরুল আমিন ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। অন্যদিকে একই মামলায় ধৃত সোনা পাপ্পুর পরিবারের বেশ কয়েকজন সদস্যকেও ইডি তলব করেছে।

    জমি দখল-সহ একাধিক অভিযোগের তদন্তে ইডি। মামলার তদন্তে বালিগঞ্জ সোনা পাপ্পুর নামে তোলাবাজি-সহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে। সঙ্গে রয়েছে অস্ত্র আইন মামলা। গ্রেপ্তার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় কামদার। তাঁকে জেরার পরই কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস কে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীরা মনে করছেন, শুধু শান্তনুই নয়, তাঁর ঘনিষ্ঠ একাধিক পুলিশকর্তার কাছেও বিভিন্ন আর্থিক সুবিধা পৌঁছে গিয়েছে। আরও নিশ্চিত হতেই প্রাক্তন পুলিশকর্তার ঘনিষ্ঠ তিন পুলিশকর্তাকে তলব করেছে ইডি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)