ঘুরতে গিয়ে অসুস্থ হলেই মহাবিপদ, মৌসুনি দ্বীপের চিকিৎসা ব্যবস্থা দেখে ক্ষুব্ধ মন্ত্রী
News18 বাংলা | ২৪ জুন ২০২৬
জনপ্রিয় পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপের চিকিৎসা ব্যবস্থা দেখে ভিরমি খাওয়ার জোগাড় সকলের। দ্বীপে আগত পর্যটকদের কোন অসুবিধা হলে কার্যত পথে বসতে পারেন তাঁরা। চিকিৎসা ব্যবস্থার এই হাল দেখে সেই অবস্থার পরিবর্তনের কথা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি ও সাগরের বিধায়ক এই হাসপাতাল ঘুরে দেখেছেন সম্প্রতি। এরপর তিনি হাসপাতালের পরিস্থিতি দেখে অবাক হয়ে যান।
তিনি জানান, এই বেহাল পরিস্থিতি থাকতে পারেনা। তিনি স্বাস্থ্যভবন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন। এই দ্বীপে কিছু হলে তাদের সমস্যা আরও বাড়ে। এই কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে এবার মৌসুনি দ্বীপের চিকিৎসক সমস্যার সমাধান হবে দ্রুত। সেই আশ্বাস মিলছে। সাগরের বিধায়ককে একটি ডিপিআর তৈরি করতে বলেছেন মন্ত্রী। বর্তমানে গুরুতর সমস্যার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালের ওপর নির্ভর করেন।