• ফ্রি ফ্রি ফ্রি! হাওড়ায় বিনামূল্যে 'মোদি চা', যতবার খুশি ততবার খান, প্রবীণদের জন্য বিরাট সুযোগ
    News18 বাংলা | ২৪ জুন ২০২৬
  • বিনামূল্যে ‘মোদি চা’, মানবিকতার অনন্য ছোঁয়া! চড়া বাজারের এই কঠিন দিনে ভাবনা যখন লাভ-লোকসানে, হাওড়ার সালকিয়ায় চন্দন পাঠক, নজির গড়লেন এই দোকানে। ব্যবসা মানেই শুধু তো নয়, পকেট ভরার হিসেব কষা। তার চেয়ে বড় মানুষের পাশে একটুখানি ভালবাসা।

    হাওড়া সালকিয়ার বাবুর ডাঙ্গায় ‘জল খাবার’ নামের দোকানে ঝড় তুলেছে ‘মোদি চা’। খুশির হাওয়া প্রবীণদের মনে। দেশের প্রধানমন্ত্রীকে ভালবেসে, এই চায়ের নামকরণ, বিজেপি সরকার গঠনের আনন্দে, প্রবীণদের জন্য বিশেষ উপহার সম্পূর্ণ বিনামূল্যে চা, এখানে প্রবীনদের চা পানে নেই কোনও খরচ।  দিনে একবার নয়, যতবার ইচ্ছে প্রবীণরা এখানে বিনামূল্যে চা খেতে পারেন।

    প্রতিদিন সকাল এবং সন্ধ্যা দুই বেলাতেই মিলছে এই পরিষেবা। শুধু কি চা? গরমের দাবদাহে যখন সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, তখন পথচলতি তৃষ্ণার্ত পথচারীদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থাও করেছেন।দোকানের মালিক চন্দন পাঠক জানান, রাজ্যে পালাবদলের আনন্দে এবং দেশের প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা থেকেই তাঁর এই উদ্যোগ। অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের অনেকেই হয়ত খরচের কথা ভেবে ইচ্ছে থাকলেও দিনে একাধিকবার চা খেতে পারেন না।

    তাঁদের মুখে একটুখানি চওড়া হাসি ফোটানোই মূল লক্ষ্য। ব্যবসা থেকে যেমন রুটি-রুজি চলছে, তেমনি এই কাজের মাধ্যমে যে মানসিক শান্তি ও প্রবীণদের আশীর্বাদ পাচ্ছি, তার কোনও বিকল্প হয় না।গত প্রায় দু’মাস ধরে একটানা চলছে এই চায়ের আসর। চড়া মূল্যের বাজারে চন্দনবাবুর এই উদ্যোগ প্রমাণ করে দিল ব্যবসার মাঝেও বেঁচে থাকে মনুষ্যত্ব, আর চায়ের কাপেও ছড়ান যায় নিখাদ ভালবাসা।
  • Link to this news (News18 বাংলা)