• কী সমস্যা চোখে তাঁর! বারবার কেন বিদেশ যান অভিষেক?
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের ভরাডুবির কাল। দলের বেশিরভাগ নেতা-নেত্রীরা সর্বক্ষণ অভিযোগের আঙুল তুলছেন অভিষেক ব্যানার্জির দিকেই। আর ছন্নছাড়া দশায়, বাকিদের ফেলে তিনই যেতে চাইছেন বিদেশ? মঙ্গলবার আদালতে তাঁর আর্জির কথা প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়ায়। ওঠে প্রশ্নও। যদিও অভিষেকের বিদেশ যাত্রার আর্জি শোনেনি অভিষেক। বুধবার তাঁর আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 

    কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে অভিষেকের আইনজীবী জরুরি ভিত্তিতে বিদেশ যাত্রার অনুমতি চান। এদিন তিনি এও জানান, আগেই অভিষেকের চোখে অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসার জন্য আগেও বিদেশে গিয়েছিলেন তিনি। সেই কারণেই অভিষেকের দ্রুত বিদেশ যাত্রা প্রয়োজন। আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশ, দেশের অভ্যন্তরেও চোখের চিকিৎসা করানোর সুযোগ রয়েছে। এর জন্য আপাতত বিদেশ যাত্রার প্রয়োজন নেই। 

    অভিষেক এর আগেও, চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন একাধিকবার।  ২০২৪ সালেও তিনই আমেরিকায় গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নিজের একটি 'রক্ত-জমাট' লাল চোখের ছবি পোস্ট করেছিলেন। সেই সময় ছড়িয়ে পড়েছিল অভিষেকের ওই রক্তাভ চোখের ছবি। ২০২৪ সালেই অভিশগেক জানিয়েছিলেন, তা নিয়ে মোট আটবার তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে। 

    অভিষেকের এই চোখের সমস্যার সূত্রপাত মূলত ২০১৬ সালে। ওই বছর সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। তারপর থেকেই চোখের সমস্যার সূত্রপাত। সমস্যা দেখা দেয় তাঁর দৃষ্টিশক্তিতে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরমাসে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে সড়ক দুর্ঘটনার মুখে পড়েন অভিষেক। তাঁর বা চোখে গুরুতর আঘাত লাগে। বাঁ চোখে একাধিকবার, এমনকী দুই চোখের দৃষ্টিশক্তির তারতম্য মেটানোর জন্য, ডান চোখেও অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই একাধিকবার আমেরিকায় চোখের চিকিৎসা করান অভিষেক। 

     
  • Link to this news (আজকাল)