• তমন্না খুনে বড় সাফল্য পেল পুলিশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে মঙ্গলবার রাত থেকে ধৃত মোট ৫
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • তামান্না কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। গত রাত থেকে এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি থাকল আর ৬ অভিযুক্ত।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ২ জনকে আজ আদালতে তোলা হয়েছে। আরও ২ জনকে আগামী কাল আদালতে পেশ করা হবে। অপর এক অভিযুক্তকে হরিয়ানার গুরুগ্রাম (গুরগাঁও) আদালতে তোলা হবে এবং তাকে রাজ্যে আনার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে তদন্তকারী দল। বুধবার গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল—

    ১. ফকর শেখ ওরফে ইসমাইল শেখ

    ২. হাফিজুল শেখ

    ৩. মিনারুল শেখ (গুরুগ্রাম থেকে গ্রেফতার)

    প্রসঙ্গত, তামান্না খুনে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়েছিল আরও দুই জনকে। ধৃতেরা হল সাবির শেখ ও জিয়ারুল শেখ। গতকাল, মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। আজ, বুধবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। এরপরই পুলিশের তৎপরতা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তড়িঘড়ি অ্যাকশন নেয় পুলিশ, গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে ৷ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবার দেখা করেন তমন্নার মা, সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তমন্নার মাকে অভিযুক্তদের গ্রেফতারির আশ্বাস দেন এবং বিচারের প্রতিশ্রুতি দেন, তারপরেই একের পর এক গ্রেফতারি পুলিশের।
  • Link to this news (News18 বাংলা)