• রাস্তায় পড়ে ব্যবসায়ী, এলোপাথাড়ি কোপ যুবকের! হাড় হিম করা দৃশ্যে শিউরে উঠল মগরাহাট
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • রাস্তার উপরে পড়ে রয়েছেন রক্তাক্ত ব্যবসায়ী৷ সেই অবস্থাতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পরের পর কোপ মেরে চলেছে এক যুবক৷ বুধবার দুপুরে এমন হাড় হিম করা দৃশ্যেরই সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাট৷

    নৃশংস এই হামলায় মৃত্যু হয়েছে আশাব্রত সর্দার নামে তরুণ এক ব্যবসায়ীর৷ বুধবার দুপুরে মগরাহাটের হরিশঙ্করপুর এলাকায় ওই ব্যবসায়ীর দোকানে ঢুকে তাঁকে কোপাতে শুরু করে এক আততায়ী৷ হামলার পর পালিয়ে যায় অভিযুক্ত৷

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে হরিশঙ্করপুর এলাকার ভরত ঘোষ মোড়ে নিজের নির্মাণ সামগ্রী সরবরাহের দোকানেই বসেছিলেন আশাব্রত৷ এলাকায় যথেষ্ট পরিচিত ছিলেন তিনি৷ সেই সময় মেঘনাদ সর্দার নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর দোকানে ঢুকে পড়ে৷ কিছু বুঝে ওঠার আগেই মেঘনাদের উপরে হামলা চালায় অভিযুক্ত৷ প্রাণে বাঁচতে আশাব্রত দোকানের বাইরে বেরনোর চেষ্টা করলে রাস্তার উপরেই তাঁকে কোপাতে শুরু করে মেঘনাদ৷

    ঘটনার পরই অভিযুক্ত মেঘনাদ পালিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, মেঘনাদ নামে ওই অভিযুক্ত অতীতে এলাকায় তৃণমূল নেতাদের মদতপুষ্ট দুষ্কৃতী হিসেবেই পরিচিত ছিল৷

    মৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, আশাব্রত সর্দার ওই এলাকায় একটি দোকান কেনেন। সেই দোকানকে কেন্দ্র করে এলাকার বাসিন্দা সজল মিদ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল তাঁর। মঙ্গলবার ওই মামলায় আশাব্রত সর্দার জয়লাভ করেন বলে জানা গিয়েছে। তার ঠিক পরের দিনই ওই ব্যবসায়ীর উপরে প্রাণঘাতী হামলা হল৷

    স্থানীয় সূত্রে খবর, আশাব্রত সর্দার সম্প্রতি একটি দোকান কেনেন। সেই দোকানকে কেন্দ্র করে এলাকার বাসিন্দা সজল মিদ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল। মঙ্গলবার ওই মামলায় আশাব্রত সর্দার জয়লাভ করেন বলে জানা গিয়েছে।

    নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
  • Link to this news (News18 বাংলা)