• CPM করায় জীবন্ত দগ্ধ দম্পতি, বিচার চেয়ে শুভেন্দুর কাছে ছেলে! হাতেনাতে অ্যাকশন, ৮ বছর পর ধৃত ১০
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • দেবু দাস এবং ঊষা রানি দাস খুনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নিল পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় ১০ জনকে, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে কাকদ্বীপের বুধাখালিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাম কর্মী দম্পতি দেবু দাস ও উষা দাসের। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছিল। গতকাল রাতে কাকদ্বীপ থানার পুলিশ বুধাখালি এলাকা থেকে ১০ জন আটক করে। এই দশ জনের মধ্যে অমিত মন্ডল গত পঞ্চায়েত বুধাখালি গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল। এই ঘটনায় সিপিএমের তরফে অভিযোগ ছিল অমিত মণ্ডল গত পঞ্চায়েত সদস্যের সরাসরি যোগ রয়েছে।

    কাকদ্বীপে CPIM কর্মী দেবু দাস ও ঊষা রানি দাসের পুড়িয়ে মারার ঘটনা ধৃত ১০ জনকে গ্রেফতার করে আজ, অর্থাৎ বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফে ২০ দিন পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। কাকদ্বীপ মহকুমা আদালত ১০ জনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

    প্রসঙ্গত, তামান্না খুনে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়েছিল আরও দুই জনকে। ধৃতেরা হল সাবির শেখ ও জিয়ারুল শেখ। গতকাল, মঙ্গলবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। আজ, বুধবার তাদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা। এরপরই পুলিশের তৎপরতা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তড়িঘড়ি অ্যাকশন নেয় পুলিশ, গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে ৷ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। আগে ১১ জন গ্রেফতার হতেও ১৩ জন অধরা ছিল। এদিন ফের দু’জনকে গ্রেফতার করা হল তামান্না খাতুন খুনের ঘটনায়৷
  • Link to this news (News18 বাংলা)