• বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের নিয়ে বড় কথা বলে দিলেন কুণাল, কী ঘটল?
    দৈনিক স্টেটসম্যান | ২৫ জুন ২০২৬
  • বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের অধিকারের জন্য সওয়াল করলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। রিপোর্টার যাঁদের অ্যাক্রিডিয়েশন কার্ড আছে তাঁরা নানা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু যাঁরা ডেস্কে দিন-রাত পড়ে থেকে রিপোর্টারের কপিকে আলাদা মাত্রা দেন তাঁদের ওই সরকারি কার্ড থাকে না। ফলে সুযোগ-সুবিধা থেকে চিরদিন বঞ্চিত হন ডেস্কে কাজ করা সাংবাদিকরা। এবার সেই বৈষম্য দূর করতে বিধানসভায় দাঁড়িয়ে বড় সওয়াল করলেন কুণাল ঘোষ।

    রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একদা সাংবাদিক ছিলেন। তিনি এই বিষয়টি খুব ভাল করে বোঝেন। তাই তাঁর কাছে বুধবার বড় আর্জি রাখলেন তৃণমূল বিধায়ক। গোটা বক্তব্য মন দিয়ে শুনলেন অর্থমন্ত্রী। ডেস্কে যে সকল সাংবাদিকরা কাজ করেন তাঁদের হয়ে বিধানসভায় সওয়াল করলেন তিনি। এই বিষয়টি এতদিন কেউ বলেননি। ডেস্কে যাঁরা কাজ করেন তাঁদের কথা আগে কেউ ভাবেননি। কুণাল ঘোষ প্রথম এই বিষয়টি উত্থাপন করে সাংবাদিকদের মন জিতে নিলেন বলে মনে করা হচ্ছে।

    এই খবর সম্প্রচারিত হতেই প্রত্যেক সংবাদমাধ্যমের অফিসে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি সরকার এবার বাজেটে সাংবাদিকদের জন্য কিছু সুবিধা নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হলো অবসরের পর পেনশন প্রকল্প। সেটা অ্যাক্রিডেশন কার্ড যাঁদের আছে সেই সব সাংবাদিকরাই এই সুবিধা পাবেন। বাকি যাঁরা ডেস্কে কাজ করেন তাঁদের কাছে অ্যাক্রিডেশন কার্ড নেই। তাই তাঁরা সেই সুবিধা পান না। এই কারণে রাজ্যের অর্থমন্ত্রীর কাছে কুণালের আবেদন, সকলের জন্যই যেন এই পেনশনের সুবিধা দেওয়া হয়।

    তাছাড়া কুণাল বিধানসভায় বুধবার জানান, স্বপন দাশগুপ্ত এক সময় নিজেও একজন সাংবাদিক ছিলেন। বেলেঘাটার বিধায়ক বলেন, ‘সরকারি খাতায় যাঁদের অ্যাক্রিডেশন কার্ড আছে তাঁদেরই সাংবাদিক ধরা হয়। কিন্তু যাঁরা ডেস্কে কাজ করছেন, যাঁর পুরো চ্যানেল চালাচ্ছেন তাঁরাও সাংবাদিক। সরকারি জায়গায় ঢোকার সুবিধার জন্য একটা কার্ড দেওয়া হয়। আর সরকারি সুবিধায় দেখা যায় যে, অ্যাক্রিডেশন কার্ড যাঁদের আছে তাঁরাই যেন সাংবাদিক। ডেস্কে-প্রুফে যাঁরা কাজ করছেন তাঁরাও সাংবাদিক। তাই অবসরপ্রাপ্ত সাংবাদিক বলতে যদি সকলেই সুবিধা পান, এটা একটু দেখবেন।’ কুণালের এই আবেদন পর উঠে দাঁড়ান অর্থমন্ত্রী। তারপর হাসিমুখে সম্মতি জানান। অ্যাক্রিডিটেশন কার্ড পেশাদার সাংবাদিকদের জন্য সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া একটি স্বীকৃতিপত্র। সরকারের আয়োজিত কোনও অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার জন্য সেটি ব্যবহার করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)