• কাল হল মোবাইল? ট্রেনে কাটা পড়ে মৃত্যু
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • সংবাদদাতা, মাথাভাঙা:  বুধবার মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাটের পূর্ব খন্ড বামুনিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। স্থানীয়দের নজরে আসার পরেই খবর দেওয়া হয় রেল পুলিশকে। পরে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতদেহের পাশে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। 

    মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, মোবাইলটি মৃত ব্যক্তির কিনা তা জানাট চেষ্টা চলছে। একই সঙ্গে মৃতের পরিচয় জানারও চেষ্টা চলছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
  • Link to this news (বর্তমান)