• পুরুলিয়ায় বজ্রপাতের জেরে মৃত্যু হল তিন মহিলার, আহত হয়েছেন অনেকে
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • বজ্রপাতের জেরে পুরুলিয়ায় মৃত হয়েছে তিন মহিলার। কেন্দা থানার দামদা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় পোস্তগোলা সহিস নামে এক মহিলার। একই সাথে কোটশিলা এলাকায় টাটুয়াড়া গ্রামের মৃত্যু হয় দুর্গা মণি কুমার নামে এক মহিলার। পাশাপাশি বরাবাজার থানার অযোধ্যাটি গ্রামের গীতা মাহাতোর মৃত্যু হয় বজ্রপতে, আহত একাধিক।

    টানা কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে। বিদায় নিয়েছে হাঁসফাঁস করা অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গের ছবিটা একেবারেই উল্টো। সেখানে অতিভারী বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন।

    উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ৭৫ কিলোমিটার বেগে ঝড় হয়েছে বেলা ২:৪৫ মিনিট নাগাদ।

    বঙ্গোপসাগর উত্তাল থাকবে, ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে তীব্র ঝড় বইতে পারে। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবার।দক্ষিণবঙ্গে আজ বুধবার মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি না হলে গরম অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় সম্ভাবনা বেশি থাকবে।

    আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
  • Link to this news (News18 বাংলা)