• মায়ের পাশে শুয়ে থাকা ১৮ দিনের শিশুকে তুলে নিয়ে দেড় লক্ষ টাকায় বিক্রির অভিযোগ, ২৪ ঘণ্টায় উদ্ধার
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • গভীর রাতে বিছানায় মায়ের পাশে শুয়ে থাকা ১৮ দিনের শিশুকে তুলে নিয়ে গিয়ে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ বর্ধমানে৷ তৎপরতার সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। বর্ধমান সংলগ্ন বাজেপ্রতাপপুর এলাকার ঘটনা।

    সূত্রের খবর, বাজেপ্রতাপপুর এলাকায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে ১৮ দিনের এক সদ্যোজাত শিশুকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা এই শিশু পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। ধৃতদের নাম তপিকা বিবি এবং তার স্বামী নিলু শেখ।পুলিশ ইতিমধ্যেই অপহৃত শিশুটিকে হাওড়ার মালিপাঁচঘড়া এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির ভদ্রেশ্বর থানার জগদ্ধাত্রীপল্লির বাসিন্দা শম্ভু দেবনাথ গত চার বছর ধরে পরিবার নিয়ে বর্ধমান থানার অন্তর্গত বাজেপ্রতাপপুর এলাকায় রেলের পরিত্যক্ত কোয়ার্টারের পাশে থাকেন। ১৮ জুন রাতে সদ্যোজাত-কে পাশে নিয়েই ঘুমাচ্ছিলেন মা। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখেন, পাশে শিশুটি নেই। উধাও তাঁর মোবাইলও। রাতেই বর্ধমান থানার দ্বারস্থ হয় দেবনাথ পরিবার।

    অভিযোগ পেয়েই তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক সন্দেহভাজন মহিলাকে চিহ্নিত করা হয়। এর পরে ১৯ জুন দুপুরে স্থানীয় এলাকা থেকে তপিকা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার স্বামী নীলু শেখের মাধ্যমে শিশুটিকে পাচার করে দেওয়া হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিল নীলু।পরে গোপন সূত্রে পুলিশ খবর পায়, নীল গেঞ্জি পরে মোটরবাইকে চেপে বর্ধমান শহরে এসেছে সে। দেরি না করে পুলিশ তার পিছু ধাওয়া করে। কার্জন গেটের কাছে পুলিশ তাকে ধরে ফেললে সে বাইক ফেলে পালানোর চেষ্টা করে। শেষপর্যন্ত কো র্টকম্পাউন্ড এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ৷
  • Link to this news (News18 বাংলা)