• সোশাল মিডিয়ায় আলাপ, ভিনরাজ্যে ‘ধর্ষণে’র শিকার বঙ্গকন্যা, প্রভাব খাটিয়ে জেলমুক্ত যুবক!
    প্রতিদিন | ২৫ জুন ২০২৬
  • সোশাল মিডিয়ায় বন্ধুত্ব। আর সেই সুযোগে বঙ্গকন্যাকে ধর্ষণের অভিযোগ। গুরগাঁওয়ের সেক্টর ৬৭-তে পাশবিক অত্যাচারের শিকার তরুণী। ওই যুবককে গ্রেপ্তার করা হয়। যদিও প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায় বলেই দাবি তরুণীর। 

    তরুণীর দাবি, সোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে আলাপ হয়। গত ১৪ ফেব্রুয়ারি একটি হোটেলে তাঁরা দেখা করেন। অভিযোগ, সেখানেই মাদক মেশানো পানীয় খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনাক পর তরুণীকে অকথ্য গালিগালাজ করা হয়। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর গুরগাঁওয়ের সেক্টর ৬৫ থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। ভারতীয় ন্যায় সংহিতার ১৭২/২০৬, ৬৪(১)(এ) ধারায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেপ্তারও করা হয় তাকে। 

    তবে তরুণীর দাবি, ওই যুবকের কাকা অত্যন্ত প্রভাবশালী। সেই প্রভাব খাটিয়ে জামিনে মুক্তি পায় অভিযুক্ত যুবক। জামিনে মুক্ত থাকাকালীন লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তরুণীকে। প্রমাণ লোপাটের আশঙ্কাও করছেন তিনি। লাগাতার হুমকির ফলে নতুন করে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। যদিও তাতে লাভ কিছু হবে বলে মনে করছেন না তিনি। দিনের পর দিন অত্যাচারের ফলে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত তরুণী। সুবিচারের দাবিতে সরব তিনি।
  • Link to this news (প্রতিদিন)