হাহাকার আর আর্তনাদ তারাতলায়, ধ্বংসস্তূপে এখনও বাঁচার আর্তি
দৈনিক স্টেটসম্যান | ২৫ জুন ২০২৬
দুর্ঘটনার খবর পেয়েই নবান্নের নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। ঘটনাস্থলে যান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, পুর কমিশনার স্মিতা পাণ্ডে-সহ একাধিক শীর্ষ আধিকারিক। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁর বক্তব্য, উদ্ধারকাজে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রাণহানি আরও বাড়তে পারত।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর শুধু উদ্ধার অভিযানই নয়, গোটা কলকাতার নির্মাণ ব্যবস্থাকেই কড়া নজরে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সেনা, এনডিআরএফ, দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় চলছে সময়ের বিরুদ্ধে লড়াই।