• খামেনেইয়ের শেষকৃত্যে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ পেজেশকিয়ানের
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • নয়াদিল্লি: আগামী ৯ জুলাই জন্মভিটে মাশাদে সম্পন্ন হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্য। সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার একটি সূত্র মারফত এমনই খবর মিলেছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতার। ইসলামিক রীতি অনুসারে, মৃত্যুর পরই কিংবা এক-দু’দিনের মধ্যে দেহ কবর দিতে হয়। কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়মে অদল-বদল করা যায়। প্রশাসন সূত্রে খবর, প্রায় চারমাস বাদে আগামী ৪ জুলাই শুরু হচ্ছে খামেনেইয়ের শেষকৃত্যের প্রক্রিয়া। ৯ জুলাই তাঁর বাড়ি মাসাদে সমাধিস্থ করার মাধ্যমে সমাপ্তি হবে সেই অনুষ্ঠানের। মাসাদ ও কোম শহরে আয়োজিত শেষকৃত্য ও শোকসভাতে ২ কোটি মানুষ অংশগ্রহণ করতে পারেন বলে খবর। শুধু মোদি নন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তবে কি খামেনেইয়ের শেষকৃত্যে কি একসঙ্গে দেখা যাবে মোদি-শাহবাজকে? এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এদিন রাত পর্যন্ত আমন্ত্রণ সংক্রান্ত খবর নিয়ে নয়াদিল্লির তরফে কোনো মন্তব্য করা হয়নি।
  • Link to this news (বর্তমান)