• ট্রেনচালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেল হরিণের দল
    বর্তমান | ২৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেললাইনে আচমকা উঠে পড়েছিল একদল হরিণ। তৎপরতার সঙ্গে ট্রেন থামালেন চালক। যার ফলে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। হরিণগুলি নিরাপদে জঙ্গলে ফিরে গিয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে।

     উত্তরপূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, শিলিগুড়ি থেকে বামনহাটগামী ইন্টারসিটি ট্রেনটি যখন ডুয়ার্সের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন আচমকা ট্রেনের খুব কাছে একদল হরিণ রেললাইনে উঠে আসে। বিষয়টি দেখা মাত্র ট্রেনের চালক অবধেশ কুমার ও সহকারী চালক মনোহর কুমার জরুরি ব্রেক কষেন। ফলে হরিণের দলের প্রাণ রক্ষা পায়।
  • Link to this news (বর্তমান)