• বাড়ি ফেরেনি প্রিয়জন, তারাতলার ধ্বংসস্তূপে হন্যে হয়ে খোঁজ! ফুঁপিয়ে কাঁদছে গোটা পরিবার
    News18 বাংলা | ২৫ জুন ২০২৬
  • তারাতলার মর্মান্তিক ঘটনার পর এখনও চলছে উদ্ধারকাজ। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে কাঠামোকে। এর মধ্যেই লক্ষীকান্তপুর থেকে নিখোঁজ স্বজনের খোঁজে পৌঁছালেন নূর হোসেন গায়েন। তাঁর ভাইপো আজিজুল গায়েন(২২) ও জামাই খালেক শেখ(৩৫) জোগাড়ের কাজ করেন।

    গতকালের ঘটনার পর থেকে আর বাড়ি ফেরেননি তাঁরা। এদিকে এই খবর দেখে নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বজনদের খোঁজ করছেন। কিন্তু খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তিনি। তাড়াহুড়োয় পরিচয় পত্র কিছু সঙ্গে আনতে পারেননি তিনি। বাড়ি থেকে পরিচয় পত্র ও ছবি নিয়ে আসতে বলেছেন তিনি। বাড়ি থেকে তাঁরা বলে এসেছিলেন তারাতলায় একটি কোম্পানিতে ডিউটি করতে যাচ্ছেন।

    তবে গতকালের পর থেকে এখনও বাড়ি ফেরেনি তাঁরা। নূরের ধারণা এখানেই কাজে এসেছিলেন রাজমিস্ত্রির জোগাড়ের। পরিচয় পত্র ও ছবি নিয়ে আসলে তা মিলিয়ে দেখা হবে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    কাঠামো সরিয়ে ধাপে ধাপে বৈজ্ঞানিকভাবে কাজ করা হচ্ছে। দ্রুতগতিতে কাজ চলছে। সমস্ত বিষয় কো অর্ডিনেশন করা হচ্ছে দ্রুত। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় যদি কেউ এখনও চাপা পড়ে থাকেন, তাঁর বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। যদিও উদ্ধারকারীদল কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। শেষ ব্যক্তিকে উদ্ধার করেই তবেই এই কাজ সমাপ্ত হবে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলছে।
  • Link to this news (News18 বাংলা)