প্রথমবার বাড়ি থেকে কাজে গিয়েছিলেন, তারতলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বাসন্তীর যুবকের
News18 বাংলা | ২৫ জুন ২০২৬
তারাতলার দুর্ঘটনার পর থেকে হন্যে হয়ে খোঁজ চলছিল বাসন্তীর সোনাখালির সাহিল সর্দারের। প্রথমবার বাড়ি থেকে কাজে গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় মৃত্যুর খবর আসায় শোকাহত তার পরিবারের লোকজন।
সাহিল পরিচিত আরও ৩ জনের সঙ্গে কাজে গিয়েছিলেন। তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চলতি মাসের ৯ তারিখ বাড়ি থেকে পরিচিতদের সঙ্গে কাজে যান তিনি। এরপর পরিবারের সঙ্গে মাঝে মধ্যে কথাও হত ফোনে। কিন্তু বুধবারের পর থেকে আর ফোন আসে নি। বাসন্তী থেকে তারাতলার এই ঘটনা শুনে আত্মীয়রা হাসপাতালের সামনে ভিড় করেছিলেন। প্রবল উৎকন্ঠা নিয়ে ভিড় জমিয়েছিলেন হাসপাতালের সামনে। কিন্তু মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁরা। ইতিমধ্যে সাহিলের বাবাকে বাড়িতে নিয়ে যাচ্ছে পরিবারের লোকজন।
আরও পড়ুন– লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ বিল, ফ্ল্যাটের ভিতর থেকে ভেসে আসত ‘হিস-হিস’ শব্দ! দরজা খুলতেই পুলিশের চোখ কপালে
পরিচিত ব্যক্তিরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবার প্রতি রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিধানসভায় গোটা দুর্ঘটনার বিবরণ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এছাড়া আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।
আরও পড়ুন– Amazon Prime Day 2026 সেলের তারিখ ঘোষণা, প্রাইম মেম্বারশিপের দাম কমে হল ৯৯৯ টাকা
তিনি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার ৩০ মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। কলকাতা পুলিশ, দমকল ও স্থানীয়রা প্রথমে কাজে হাত লাগান। এরপর এনডিআরএফ, আর্মি যায়। বুধবার রাতভর কাজ চলেছে। এখনও কাজ চলছে। সরকারের পক্ষ থেকে প্রথম যান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর পৌঁছন দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম। তবে গেলে উদ্ধারকাজে বাধা তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার পর বিকেলে যাই। হাসপাতালেও গিয়েছি। আহতদের সঙ্গে কথা হয়েছে।’’ এই ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে।