• তারাতলা কাণ্ডে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ সহায়তা
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তারাতলা কাণ্ডে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথ্য তুলে জানালেন, মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত নয়। পাঁচ জনের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্ত করে হস্তান্তর করা হয়েছে পরিবারকে।

    নজর ছিল, তারাতলা কাণ্ডে রাজ্য  সরকার নিহত-আহতদের সহায়তায় অর্থ সাহায্য করে কিনা সেদিকে। যদিও বিধানসভায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানালেন, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। সঙ্গেই তিনই জানালেন, 'অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।' মৃতদের পরিবারকে দশ লক্ষ করে এবং আহতদের এক লক্ষ করে আর্থিক সহায়তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

    এই ঘোষণার আগেই, তিনই বিধানসভায় নিজের বক্তব্যে জানান, কীভাবে ঘটনার অব্যবহিত পরেই তাঁর সরকারের নানা বিভাগ নেমে পড়ে উদ্ধারকার্যে, ছুটে  যান তাঁর ক্যাবিনেটের মন্ত্রীরা। সরকারের প্রতিনিধিরা প্রতিমুহূর্তে চিকিৎসা-উদ্ধারকার্য এবং সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছেও তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। 

    উল্লেখ্য, তারাতলায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
  • Link to this news (আজকাল)