• আসরে রাহুল, কংগ্রেসের এবার চমকপ্রদ পরিকল্পনা
    আজকাল | ২৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তিন দাবি। যাকে সামনে রেখে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। নেতৃত্বে রাহুল গান্ধী। চলতি বছরের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং যার জেরে দেশজুড়ে বেশ‌ কয়েকজন পরীক্ষার্থীর মৃত্যু, এই অভিযোগকে সামনে রেখে গোটা দেশে আন্দোলন গড়ে তুলতে চায় কংগ্রেস। ছাত্রদের দাবিকে সামনে রেখে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে 'ছাত্র কী গুঞ্জ'। 

    কলকাতা-সহ দেশের ২৮টি শহরে এই আন্দোলন শুরু হচ্ছে আগামী ৩০ জুন। যে তিনটি দাবিকে সামনে রেখে এই আন্দোলন সেই দাবিগুলি হল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ত্রুটিমুক্ত পরীক্ষার ব্যবস্থা এবং গোটা বছরে পরীক্ষা এবং নিয়োগের একটি 'ক্যালেন্ডার' প্রকাশ।

     বৃহস্পতিবার কলকাতায় বিষয়টি জানান সর্বভারতীয় কংগ্রেসের সোস্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন-এর চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনেট। ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, মুখপাত্র মিতা চক্রবর্তী প্রমুখ। প্রথম পর্যায়ের এই আন্দোলন শেষ হবে দিল্লিতে। আগামী ৯ আগস্ট। যেখানে আন্দোলনকে সামনে রেখে একটি জনসভায় উপস্থিত থাকবেন রাহুল গান্ধী। সুপ্রিয়া শ্রীনেট জানিয়েছেন, যে সমস্ত ছাত্র-ছাত্রী নিট পরীক্ষার এই কেলেঙ্কারির জেরে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও এই আন্দোলনে যোগ দিতে পারেন। এই পরিবারগুলির সঙ্গে তাঁরা যোগাযোগ রক্ষা করে চলছেন বলে তিনি জানিয়েছেন।

     
  • Link to this news (আজকাল)