• বালিগঞ্জে পাওয়ার ব্লক, শনি-রবিতে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, সোনারপুর, বজবজ লাইনে বাতিল একাধিক ট্রেন
    এই সময় | ২৫ জুন ২০২৬
  • বালিগঞ্জ স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে আগামী ২৭ ও ২৮ জুন শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ডাউন প্যাসেঞ্জার লাইনে প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে। ব্লকটি শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

    শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর : 34752, 34754, 34755, 34757

    শিয়ালদহ–ক্যানিং : 34554, 34555

    শিয়ালদহ–ডায়মন্ড হারবার : 34858, 34860, 34857, 34859

    শিয়ালদহ–বজবজ : 34162, 34161

    শিয়ালদহ–সোনারপুর : 34436

    শিয়ালদহ–সোনারপুর : 34412, 34411

    ট্রেন বাতিল ছাড়াও বেশ কয়েকটি ট্রেন সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চালানো হবে। পরে ওই স্টেশন থেকেই ট্রেনগুলি ফিরে যাবে। ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত নির্ধারিত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে 34750 ডাউন এবং 34553 আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হবে 34511 আপ এবং 34814 ডাউন।

    শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘রেলের পরিকাঠামোর সর্বোচ্চ মান বজায় রাখার জন্য এই পয়েন্ট রূপান্তর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে এই ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। নিরাপদ ও দ্রুততর রেলযাত্রার স্বার্থে আমরা যাত্রীদের সহযোগিতা কামনা করছি।’

  • Link to this news (এই সময়)