শনি-রবি শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, রইল তালিকা
প্রতিদিন | ২৬ জুন ২০২৬
পরিকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করতে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২৭ ও ২৮ জুন শনিবার ও রবিবার গুরুত্বপূর্ণ ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করবে শিয়ালদহ ডিভিশন। বালিগঞ্জ স্টেশন চত্বরে সাড়ে ৬ ঘণ্টা এই পাওয়ার ব্লক থাকবে। এর জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত এই পাওয়ার ব্লক চলবে। এর ফলে সাড়ে ৬ ঘণ্টা অর্থাৎ ৩৯০ মিনিট ওই লাইনে ট্রেন বাতিল করা হয়েছে। শনি-রবিবার ট্রেনে নিত্যযাত্রী ও কর্মজীবী মানুষের ভিড় কম থাকে। সেই কারণে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সময়টাকে বেছে নিয়েছে রেল। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার কয়েকটি ট্রেন পরিষেবায় পরিবর্তন আনা হবে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
২৭ জুন ২০২৬ (শনিবার) শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল হওয়া ট্রেনগুলি হল:
এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ করা হবে এবং কয়েকটি ট্রেন এই স্টেশনগুলি থেকে যাত্রা শুরু করবে। ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত নির্ধারিত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন ও ৩৪৫৫৩ আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেলের পরিকাঠামোর মান বজায় রাখতে এই সংরক্ষণের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে ট্র্যাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে। নিরাপদ ও দ্রুততর রেলযাত্রার জন্য যাত্রীদের কাছ থেকে সাহায্য চেয়েছেন তিনি।