কলকাতার নির্মীয়মাণ ভবনের স্বাস্থ্যপরীক্ষায় উচ্চপর্যায়ের কমিটি, ৭ দিনেই রিপোর্টের নির্দেশ
প্রতিদিন | ২৬ জুন ২০২৬
তারাতলার (Taratala) বিপর্যস্ত নির্মাণের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে নকশাতে গলদ থাকায় এত বড় বিপর্যয়। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতার নির্মীয়মাণ প্রত্যেকটি ভবনের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী ১১ সদস্যের একটি কমিটি গঠন করল নবান্ন। আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট দেবেন ওই কমিটির সদস্যরা।
কমিটিতে থাকবেন:
কমিটির সদস্যরা ঘটনাস্থলে যাবেন। সেখানে গিয়ে নকশা থেকে শুরু করে যাবতীয় তথ্য খতিয়ে দেখবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে তথ্য সংগ্রহ করতে পারেন ওই কমিটির সদস্যরা। যাতে আর কোনও নির্মীয়মাণ ভবন ভেঙে একজনের মানুষেরও প্রাণহানি না হয়, সে কারণে অডিট করবেন ওই কমিটির সদস্যরা। স্বাস্থ্যপরীক্ষার পর আগামী সাতদিনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। এই প্রক্রিয়া চলাকালীন আপাতত নির্মাণ কাজ বন্ধ থাকবে। স্বাস্থ্যপরীক্ষায় পাশ করলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ কাজ।