• মোদির সঙ্গে সাক্ষাৎ আমাজনের সিইওর
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন আমাজনের সিইও অ্যান্ডি জেসি। তারপরই ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে এই আন্তর্জাতিক ই-কমার্স সংস্থা। তারা জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা। নয়া বিনিয়োগের মাধ্যমে মুম্বই ও হায়দরাবাদে অবস্থিত আমাজন ওয়েব সার্ভিসেসের ডেটা সেন্টারের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এর ফলে স্টার্টআপ, এন্টারপ্রাইজ ও সরকারি বিভিন্ন সংস্থাকে প্রয়োজনমতো এআই সহায়তা দেওয়া যাবে। পাশাপাশি, ক্লাউড টেকনোলজিকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করা সম্ভব হবে।
  • Link to this news (বর্তমান)