সংবাদদাতা, তারকেশ্বর: ধনেখালিতে শ্লীতাহানির অভিযোগে ধনেখালির এক যুবককে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। মামলার বয়ান অনুযায়ী, ২০১৮ সালের ১১ জুন নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, ধনেখালি থানার বাসিন্দা তনয় সিংহ নাবালিকাকে একা পেয়ে শ্লীলতাহানি করে। নাবালিকা কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে আসে। পরিবারের সদস্যদের সেই কথা জানালে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। প্রায় ন’বছর পর এই মামলায় সাজা ঘোষণা করেছে চুঁচুড়া আদালত। বিচারক অভিযুক্ত তনয় সিংহকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ২০ হাজার জরিমানাও করেন।