• উচ্চ মাধ্যমিক: প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু ২১ সেপ্টেম্বর
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম (একাদশ-দ্বাদশ মিলিয়ে তৃতীয়) সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর (সোমবার) থেকে। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রুটিন প্রকাশ করে জানানো হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে। প্রধান বিষয়গুলির পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ভিজ্যুয়াল আর্টস, মিউজিক বা ভোকেশনালের বিষয়গুলির পরীক্ষা হবে বেলা ১২টা পর্যন্ত।

    প্রথম দিন রয়েছে প্রথম ভাষা (প্রধানত বাংলা) এবং ২২ সেপ্টেম্বর ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা রয়েছে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষা (প্রধানত ইংরেজি), ২৫ সেপ্টেম্বর ইকোনোমিক্স, অ্যানথ্রোপলজি, সায়েন্স অব ওয়েল বিইং এবং অ্যাপ্লায়েড এআইয়ের পরীক্ষা হবে। ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি হবে ২৮ সেপ্টেম্বর। কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর রয়েছে স্ট্যাটিস্টিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং এবং হিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রি, জিয়োগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ পরীক্ষা ১ অক্টোবর। ৩ অক্টোবর রয়েছে ফিলোসফি পরীক্ষা। ৫ অক্টোবর ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স ফর সোশাল সায়েন্সেস, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক পরীক্ষা। ৬ অক্টোবর সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিয়োলজি, এআই ও ডেটা সায়েন্স, ফিশারিজ এবং অ্যাকোয়াকালচার পরীক্ষা হবে। ৭ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা হবে।

     
  • Link to this news (বর্তমান)