সংবাদদাতা, তারকেশ্বর: চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র মুন্না আগরওয়ালের পর এবার গ্রেপ্তার হলেন তাঁর ছায়াসঙ্গী সৌম্যশঙ্খ পাল। চন্দননগর সুখ সনাতনতলার বাসিন্দা সৌম্য দীর্ঘদিন ধরেই প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের ঘনিষ্ঠ। ভয় দেখিয়ে তোলাবাজি সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ।