• পুষ্পার মানবাধিকার রক্ষার নির্দেশ
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বঘোষিত ‘পুষ্পা’ বা জাহাঙ্গির খানকে কোমরে দড়ি আর হাফপ্যান্ট পরিয়ে ফলতা এলাকায় ঘোরানোর ঘটনায় মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। এই ঘটনায় পুলিশের আচরণের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন পুষ্পার স্ত্রী সারিকা বিবি। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের মতো আচরণ জাহাঙ্গিরের সঙ্গে করা যাবে না। বিচারপতির আরো নির্দেশ, মামলাকারীর স্বামীর বিরুদ্ধে নতুন কোনো এফআইআর হয়েছে কি না তার রিপোর্ট সাতদিনের মধ্যে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।
  • Link to this news (বর্তমান)