• প্রাকৃতিক বিপর্যয় বা বড়ো ঘটনায় ওসিদের জানাতে হবে লালবাজারকে
    বর্তমান | ২৬ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো ধরনের কোনো ঘটনা ঘটলে থানা সঠিক সময়ে জানাচ্ছে না লালবাজারকে। যে কারণে দ্রুত রেসপন্স করা যাচ্ছে না।  এর ফলে উদ্ধারকাজ সহ বহু জরুরি কাজ শুরু করতেই দেরি হয়ে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলার সমস্যাও তৈরি হচ্ছে কোথাও কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গড়ে ওঠা এই কালচার ভাঙতে এবার উদ্যোগী হল লালবাজার। কোনো ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় হলে সঙ্গে সঙ্গেই ওসিকে তা জানাতে হয় লালবাজারের কন্ট্রোল রুমে। কেউ এই নির্দেশ না মানলে বিভাগীয় শাস্তির মুখে পড়তে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

    তৃণমূল আমলে কন্ট্রোল রুমে খবর পাঠানোর সিস্টেম উধাও হয়ে যায়। পূর্বতন সিপিদের নির্দেশমতো ওসিরা খবর কেবল বিভাগীয় ডিসি ও শীর্ষ কর্তাদের বলতেন। পালাবদলের পর এই সিস্টেম বদলে চিরাচরিত প্রথা ফিরিয়ে আনছেন বর্তমান সিপি অজয় নন্দা। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ওসিরা ঘটনা জানাবেন কন্ট্রোল রুমকে। লালবাজারের কন্ট্রোল রুম সেই তথ্য জানাবে সমস্ত শীর্ষ কর্তাদের।
  • Link to this news (বর্তমান)