• Breaking News Live: বারাসতে প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে ছোড়া হলো ডিম
    এই সময় | ২৬ জুন ২০২৬
  • বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিম ছোড়া ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, হঠাৎই কয়েকজন যুবক এসে তাঁর বাড়িকে লক্ষ্য করে একাধিক ডিম ছোড়ে। সেই সঙ্গে বাড়ির কাঁচের জানলাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

    নিষ্প্রাণ কংক্রিটের স্তূপ সরিয়ে প্রাণের খোঁজ করতে তারাতলায় এখনও চলছে উদ্ধারকাজ। দুর্যোগে বৃহস্পতিবার খানিক থমকালেও সারারাত ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে কেউ আটকে আছেন কি না তার খোঁজ চালিয়েছে সেনা। সূত্রের খবর, নতুন করে আরও তিন জনের দেহ মিলেছে। তবে সরকারি তরফে এখনও কিছু জানানো হয়নি।

    ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু। গুরুতর জখম ১ জন। বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়কে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় দু’টি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত যাত্রীকে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

    ভেনেজ়ুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫। আহত ৪,৩০০ জন। শুক্রবার এই তথ্য জানিয়ে ভেনেজ়ুয়েলার স্বাস্থ্য মন্ত্রী কার্লোস আলভারাডো বলেন, ‘উদ্ধারকাজ এখনও চলছে। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)