মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কড়া পদক্ষেপ, ছোট্ট তামান্নার হত্যা মামলায় গ্রেফতার ২০ জন! বাকি আর ৪
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
তামান্না খাতুন খুনের মামলায় গ্রেফতার আরও তিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর তামান্না খাতুন খুনের মামলায় ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার আরও ১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হল মিলন সেখ, রাজাবুল সেখ ও জাকাত সেখ। আগামিকাল ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পর এ পর্যন্ত মোট ৯ জনকে পুলিশ গ্রেফতার করল। কালীগঞ্জে তামান্নার খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট গ্রেফতার ২০ জন। বাকি থাকল আরও ৪ জন। আগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন তাদের আদালতে পাঠানো হয়।
রাজ্যে পালাবদলের পরই মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আর জি কর কেসফাইল আবার খোলা হবে। সেই সময় তামান্নার মা সাবিনা খাতুন মুখ্য়মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে তাঁর মেয়ের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদেরও যেন শাস্তি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় পুলিশ। ২ দিনে গ্রেফতার বেড়ে মোট ২০ জন। তামান্না খাতুন খুনের মামলায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তামান্নার মা সাবিনা। আগেই ১১ জন গ্রেফতার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পর গ্রেফতার আরও ৯ জন।
সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সাবিনা। আর এরপরই নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার আরও একজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছর ২৩ জুন কালীগঞ্জের উপ নির্বাচনে তৃণমূলের জয়ের আনন্দে বিজয় মিছিল বেরিয়েছিল। সেই সময় মিছিল থেকে বোমা ছোড়া হয়, এরপর তামান্নার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে নিহত তামান্নার পরিবার।