• 'চোর, চিটিংবাজদের...', কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু?
    আজকাল | ২৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তারাতলা ট্র্যাজিক। শুভেন্দু সরকারের দু'মাসের মাথায় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনার ঠিক পরের দিনেই, বিধানসভায় যেমন ঘটনার  বিবরণ, ক্ষতিপূরণ, সকলের তৎপরতার খতিয়ান তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশানা করেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও। ফিরহাদ হাকিমের সঙ্গেই, উঠে আসে আরও এক নাম। কালী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'কেএমসি-তে কী হয়েছে আমরা জানি না? কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী আপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী, বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে। এখান থেকে টাকাটা তুলে, ওখানে পাঠায়। আমরা সব জানি।' 

    বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর বক্তব্যে কালী প্রসঙ্গ উঠে আসার পরেই, তারাতলা কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেও তারাতলার উদ্ধারকার্য নিয়ে মন্তব্য করেন। জানান, এখনও চলছে উদ্ধারকার্য। তাঁরা রয়েছে যোগাযোগে। একইসঙ্গে তাঁকে কালীচরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সাফ জানিয়ে দেন, 'ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বাড়িতে চোর-ডাকাত-লম্পট-চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করা ভাল।' ফিরহাদ প্রসঙ্গে কুণাল মন্তব্য নিয়েও জিজ্ঞাসা করা হয় তাঁকে, যদিও তাতেও তিনই কিছু বলবেন না বলেও সাফ জানিয়ে দেন। 

    কে এই কালী? সূত্রের তথ্য, এই কালীর পুরো নাম কালীচরণ ব্যানার্জি। প্রথমে ভূমি রাজস্ব দপ্তর, তারপর পুলিশ এবং আবার ফিরে ভূমি রাজস্ব দপ্তরে আসেন তিনই। ২০১০ সাল থেকে পুরসভায় কাজ শুরু করেন তিনই। এক সময়ে ফিরহাদ হাকিমের  আপ্ত সহায়ক পদেও ছিলেন বলে জানা যায়। তথ্য, ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হওয়ার পর, কালী হন তাঁর ওএসডি। তাঁর বিরুদ্ধে আগেও অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে দাপট দেখানোর অভিযোগ উঠেছিল বলে জানা যায়। 

     ২০২৪ সালে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি (OSD)-র বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছিল শ্রী অভিষেক ব্যানার্জির অফিসই। অভিযোগ ছিল, অভিষেকের নামের অপব্যবহার করা এবং সাধারণ মানুষকে প্রতারণা করার। ২৬ সেপ্টেম্বর, ২০২৪ এর ওই অভিযোগ দায়ের হয়। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল তাঁর নাম।

    উল্লেখ্য, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মবার্ষিকীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বন্দেমারতম মিউজিয়াম হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)