• আজ থেকেই আদ্রা-আসানসোলে রেলের ব্লক! বাতিল বহু মেমু ট্রেন, সফরের আগে দেখে নিন তালিকা
    News18 বাংলা | ২৬ জুন ২০২৬
  • রেলওয়ের পরিকাঠামো ও সুরক্ষাজনিত ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে আসানসোল এবং আদ্রা ডিভিশনে বেশ কিছু মেমু ট্রেনের চলাচল সাময়িকভাবে বাতিল ও রুট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে রেলের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, তার জন্য রেলের সেই বিজ্ঞপ্তি দেখে যাত্রা করা দরকার।

    আগামী ২৮.০৬.২০২৬ তারিখে আসানসোল ডিভিশনের জসীডিহ-মধুপুর সেকশনের ডাউন লাইনে কাজের জন্য ৬৩৫৪৬ জসীডিহ-অণ্ডাল মেমু সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়া, ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঁঝাঁ-বর্ধমান মেমু ট্রেনটি মধুপুর স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে।

    অন্যদিকে, আদ্রা ডিভিশনের আদ্রা-বার্নপুর সেকশনে ২৬ জুন থেকে তিন ঘণ্টার বিশেষ মেশিন ব্লক নেওয়া হবে, যা আপ লাইনে প্রতি শুক্র ও রবিবার এবং ডাউন লাইনে প্রতি সোম ও বৃহস্পতিবার কার্যকর থাকবে। এর ফলে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু ২৬, ২৮, ২৯ জুন এবং ২, ৩, ৫ জুলাই বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেনটি ২৯ জুন ও ২ জুলাই বাতিল করা হয়েছে।

    পাশাপাশি, ৬৮০৫৬/৬৮০৬০ আসানসোল-বরাভূম-আসানসোল মেমু ট্রেনটি ২৬, ২৮ জুন এবং ৩, ৫ জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলবে এবং সেখান থেকেই ফিরতি যাত্রা শুরু করবে। এই নির্দিষ্ট দিনগুলিতে আসানসোল ও আদ্রার মধ্যে ট্রেনটির পরিষেবা বন্ধ থাকবে। রেলের তরফে এমন সাময়িক ব্লকের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। যাত্রীদের যাতে বাড়ি থেকে বেরিয়ে অসুবিধায় না পড়তে হয়, তার জন্য আগাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)