চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! নিশানায় মদন ঘনিষ্ঠ কামারহাটির TMC কাউন্সিলর
News18 বাংলা | ২৬ জুন ২০২৬
কামারহাটি এলাকায় টেটে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ৷ দুর্নীতি ফাঁস মদন ঘনিষ্ঠ কাউন্সিলর অয়ন শীলের৷ অভিযোগ, বহু মানুষের থেকেই চাকরি দেওয়ার নামে কয়েকলক্ষ টাকা নিয়েছিলেন অয়ন শীল৷ আর চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে৷ অভিযুক্ত কাউন্সিলর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলেই পরিচিত৷
সূত্রের খবর, ২০১৫ সালে টেটে চাকরি দেওয়ার নাম করে কামারহাটি বিধানসভা এলাকার বেশ কিছু মানুষের কাছ থেকে মাথাপিছু ৫ লক্ষ টাকা করে নেয় পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল৷ লক্ষ লক্ষ টাকা নেওয়ার পরেও চাকরি না দিয়ে প্রতারণা করার অভিযোগ অয়ন শীলের বিরুদ্ধে। চাকরি পাওয়ার জন্য যারা টাকা দিয়েছিলেন তারা যখন বুঝতে পারলেন যে তারা প্রতারণার শিকার৷ তখন তারা তাদের টাকা ফেরত চাওয়ার জন্য দাবী জানায়।
আর টাকা ফেরত চাইলে মদন মিত্র ঘনিষ্ঠ কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা তাদের হুমকি দেয় বলে অভিযোগ। সেই ভয়ে কোনওরকম মুখ খুলতে পারেনি প্রতারিত ব্যক্তিরা। এখন সরকারের পালা বদলের পর বিচার চাইছেন প্রতারিতরা। তৃণমূলের আমলে অয়নশীলের মতো দুর্নীতিগ্রস্ত মানুষ ও তৃণমূল কাউন্সিলরের শাস্তির দাবিতে সরব বিজেপি নেতৃত্ব৷
প্রসঙ্গত, চাকরি দুর্নীতিতে নাম জড়িয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রেরও৷ কিছুদিন আগেই মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়ি-সহ আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ইডি৷ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকে৷ সিবিআই টিম কিছুদিন আগেই জেলে গিয়ে অয়ন শিলকে জেরা করে এই মামলায়৷ অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল একটি ডায়েরি। সেখানেই উল্লেখ ছিল কোনও এক ‘MM’-এর। কামারহাটির বিধায়ক মদন মিত্র ‘এমএম’ নামে বিশেষ পরিচিত। সেই সূত্র ধরেই মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালায় ইডি৷