শনিবার আসানসোল-বর্ধমান রুটে বাতিল একগুচ্ছ ট্রেন, না জেনে বেরোলেই ফাঁসবেন
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
এর ফলে শনিবার দুপুর থেকে বিকেল নাগাদ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। আসানসোল রেল ডিভিশন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের পরিকাঠামো মজবুত করতে এবং ট্রেন চলাচল আরও সুরক্ষিত করার উদ্দেশ্যে শনিবার ডাউন লাইনে ৩.৫ ঘণ্টার একটি ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।
দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু করে বিকেল ৬টা পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। আর এই সময় ব্লকের কারণেই মূলত ৪টি আপ ও ডাউন মেমু পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৩৫২২ আসানসোল-বর্ধমান মেমু এবং ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান মেমু বাতিল থাকবে।
আবার একইভাবে ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু বাতিল থাকবে শনিবার। ফলে এই সময় যাত্রীরা নির্দিষ্ট রুটে যাতায়াতের জন্য ট্রেন পাবেন না। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আধুনিকীকরণ ও সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত। বিকল্প ব্যবস্থা মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।