• কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই বিধায়কের সার্টিফিকেট পেয়ে যাবেন! বনগাঁ উত্তরের নাগরিকদের দারুণ
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • এবার থেকে বিধায়কের সার্টিফিকেট মিলবে অনলাইনে, বনগাঁ উত্তরের নাগরিকদের জন্য ডিজিটাল সার্টিফিকেটের ব্যবস্থা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া৷

    নাগরিকদের সুবিধার্থে তাদের প্রয়োজনীয় বিধায়কের সার্টিফিকেট প্রদানের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্যের সমবায় খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনীয়া। বিধায়ক থাকাকালীন বনগাঁ উত্তর কেন্দ্রের সাধারণ নাগরিক বিধায়কের সার্টিফিকেটের জন্য বিধায়কের বাড়ি এবং অফিসে ভিড় জমাতেন। সেখান থেকেই মিলত বিধায়কের সার্টিফিকেট বা বা শংসাপত্র। মানুষ খুব সহজেই বিধায়কের নাগাল পেতেন।

    তবে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনের উপর এখন গুরু দায়িত্ব, রাজ্যের প্রথম বিজেপি সরকারের খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। সমগ্র রাজ্যেই ছুটতে হচ্ছে তাঁকে। তাই অফিসিয়াল দিনগুলোতে নিজের বিধানসভার মানুষদের সার্টিফিকেট পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্যই ওয়েবসাইট লঞ্চ করে ডিজিটাল সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করলেন তিনি।

    রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনে জানিয়েছেন, এই সার্টিফিকেট পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে তারপর যিনি আবেদন করবেন তার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন শেষেই মিলবে বিধায়কের শংসাপত্র।

    প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের খাদ্য দফতরের দায়িত্ব দেওয়া হয় বনগাঁর বিধায়ককে৷ খাদ্য ভবনে দাঁড়িয়ে প্রথম দিনেই তিনি বলেছিলেন, ‘দুর্নীতি এখন অতীত। আমার সময়ে খাদ্য দফতরে কোনও দুর্নীতি হবে না। দল আমাকে ভরসা করে গুরুত্বপূর্ণ এই দফতরের মন্ত্রী করেছে। দলের মর্যাদা আমি রাখব। মানুষের খাবারের সঙ্গে কোনও দুর্নীতি বরদাস্ত করব না।”

    ২০২১ সালে প্রথম বনগাঁ উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন অশোক কীর্তনিয়া। জয়ী হয়ে বিজেপি বিধায়ক হন তিনি। এ বারেও মতুয়াগড়ে দল তাঁর উপরেই ভরসা রেখেছিলেন। পর পর দু’বার একই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এ বার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে প্রায় ৩৯ হাজার ৮৩৯ ভোটে পরাজিত করেন তিনি। একই কেন্দ্র থেকে টানা দু’বার বিধায়ক হতেই বিজেপির ক্যাবিনেট মন্ত্রী হলেন অশোক কীর্তনিয়া।
  • Link to this news (News18 বাংলা)