• পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
    প্রতিদিন | ২৭ জুন ২০২৬
  • পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এহেন পরিস্থিতিতে সামনে আসছে একের পর এক তথ্য। এবার জানা গেল মাথায় পরচুলা পরতেন কেতন। জানিয়েছেন তাঁর বাবাই। বিয়ের আগে এই তথ্য জানতে পারা কি সিয়ার মনে খুনের ইচ্ছে জাগানোর ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে উঠেছিল? উঠছে প্রশ্ন।

    পুণের ব্যবসায়ী কেতন আগরওয়ালকে প্রি-ওয়েডিং ফটোশুটে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সিয়ার বিরুদ্ধে। গ্রেপ্তার তাঁর প্রেমিকও। প্রশ্ন উঠছে, কেন এই খুন করলেন সিয়া? স্রেফ কেতনকে পছন্দ নয় কিংবা প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার ইচ্ছেতেই এত বড় ষড়যন্ত্র করলেন? এই পরিস্থিতিতে ‘পরচুলা তত্ত্ব’ও উঠে আসছে আলোচনায়।

    কেতনের বাবা সাংবাদিকদের বলেছেন, ”এটা সত্যি যে কেতন মাথার উপরে ছোট্ট একটা প্যাচ বা পরচুলা ব্যবহার করত। বাগদানের আগেই সিয়া ও তার পরিবারকে এ বিষয়ে জানানোও হয়েছিল। যদি ওর কোনও আপত্তি থাকত, তবে তখনই ‘না’ করে দিতে পারত। আমার ছেলেকে মেরে ফেলার কী দরকার ছিল?” তবে তিনি পরচুলা প্রসঙ্গ তুললেও পুলিশ মনে করছে, এমন ঘৃণ্য অপরাধের নেপথ্যে স্রেফ সেটাই একমাত্র কারণ হতে পারে না।

    পুলিশ সূত্রে দাবি, কেতন আগরওয়ালকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা। সিয়া গোয়েল এর আগেও দু’বার তাঁর বাগদত্তা কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়েছিলেন, তবে তাঁকে খাদে ফেলতে ব্যর্থ হন। সিয়া পুলিশকে জানিয়েছেন, ১৪ জুন দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ হলে চেতন বিচলিত হয়ে ওঠেন এবং সিয়ার সামনে কেঁদেও ফেলেন। ধৈর্য হারিয়ে চেতন সিয়াকে বলেন, ‘তুমি পারবে না। যা করার আমাকেই করতে হবে।’ এরপর ১৮ জুন ঘটে যায় অনর্থ।
  • Link to this news (প্রতিদিন)