আজকাল ওয়েবডেস্ক: শনিবার সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, শনিবার সাতসকালে আচমকাই ব্লু লাইনে কালীঘাট স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
যে কারণে সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
জরুরি পরিস্থিতিতে ময়দান থেকে দক্ষিণশ্বের এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছিল মেট্রো। মিনিট ২৫ পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারপর ফের গোটা ব্লু লাইনে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)