• নবমের বইয়ে এসআইআর ও কমিশনের স্তুতি
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নয়াদিল্লি: ‘জরুরি অবস্থা’কে ‘কালো অধ্যায়’ হিসাবে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে সংযোজন নিয়ে এমনিতেই সমালোচনার ঝড় তুঙ্গে। সেই রেশের মধ্যেই এবার নবমেরই সোশ্যাল সায়েন্সের পুস্তকে জায়গা পেল নির্বাচন কমিশনের ভূমিকা। সুষ্ঠু এবং স্বচ্ছ ভোট করানোর জন্য বইয়ে কমিশনের দরাজ প্রশংসা করা হয়েছে। এমনকি তাতে এও বলা হয়েছে, গোটা দেশে কোনো বৈধ ভোটার সাংবিধানিক ওই অধিকার থেকে বাদ পড়েননি। সকলেই ভোট দিতে পেরেছেন। কাজেই ওই পাঠ্যপুস্তকে যে এসআইআরকেও সমর্থন করা হয়েছে সেটা অত্যন্ত স্পষ্ট। এদিকে এসআইআরের একবছর পূর্তিতে জানা যাচ্ছে, ওই প্রক্রিয়ায় অন্তত ৬ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। তারপরও দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও এসআইআর চলছে। আগামী দিনে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
  • Link to this news (বর্তমান)