• তিন ভাষা নীতি সপ্তম-নবমের পড়ুয়াদের জন্য নয়: সিবিএসই
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নয়াদিল্লি: পড়ুয়াদের তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক। ১ জুলাই থেকে এমনই নীতি চালু করার কথা ঘোষণা করেছিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। যদিও বোর্ডের এক শীর্ষ আধিকারিক শুক্রবার জানান, ভাষার ক্ষেত্রে আগের কম্বিনেশন মেনেই চলতে পারে সপ্তম-নবম শ্রেণির পড়ুয়ারা। অর্থাৎ বর্তমানে সপ্তম থেকে নবম শ্রেণিতে পড়া এবং তিন-ভাষা নীতির আওতায় দু’টি বিদেশি ভাষা বেছে নেওয়া ছাত্রছাত্রীরা দশম শ্রেণি পর্যন্ত সেই একই ভাষার সংমিশ্রণ বজায় রাখতে পারবে। সিবিএসই জানিয়েছে, নতুন ভাষানীতিতে অন্তত দু’টি ভারতীয় ভাষা পড়ার বাধ্যবাধকতা শুধুমাত্র ভবিষ্যতের জন্য কার্যকর হবে। এটি ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে চালু করা হবে। খুব শীঘ্রই এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও বোর্ড সূত্রে খবর।
  • Link to this news (বর্তমান)