• যুবকের গোপনাঙ্গে দু’টি হেয়ার পিন! বের করতে কালঘাম চিকিৎসকদের
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: চুল বাঁধার ক্লিপ ঢুকে যায় মূত্রনালিতে! একটি নয় দু’টি। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন যুবক। ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে দীর্ঘক্ষণ চেষ্টা করে গোপনাঙ্গ থেকে  ক্লিপ দু’টি সফলভাবে বের করেন চিকিৎসকরা।  সাম্প্রতিক অতীতে এমন ঘটনা আর ঘটেছে কিনা, মনে করতে পারছেন না তাঁরা। কিন্তু, কীভাবে তাঁর মূত্রনালিতে চুল বাঁধার ক্লিপ ঢুকে গেল সেটা কিছুতেই খোলসা করছেন না বছর তেইশের ওই যুবক। তাঁর এহেন কীর্তিতে তাজ্জব চিকিৎসকরা।

    হাসপাতাল সূত্রে খবর, নিজের ভুলেই ক্লিপ দু’টি ঢোকে যায় তাঁর গোপনাঙ্গে। যার ফলে তীব্র যন্ত্রণা শুরু হয়। বন্ধ হয়ে গিয়েছিল প্রস্রাবও। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমারজেন্সিতে তাঁকে নিয়ে আসা হয়। দ্রুত ক্লিপ দু’টি বের করার জন‌্য তৎপরতা শুরু হয়। অ‌্যানাসথেসিয়া করে বের করা হয়েছে সেগুলি।  আপাতত স্থিতশীল ওই যুবক। সম্পূর্ণ পদ্ধতিটি পরিচালনা করেন মেডিক্যালের দুই চিকিৎসক অমিত বড়ুয়া ও আশুতোষ কুমার।  চিকিৎসকরা জানিয়েছেন, মূত্রনালিতে ঢুকে গিয়েছিল দু’টি হেয়ার পিন। সরাসরি টেনে বের করলে মূত্রনালি আরও ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। যুবকটি ইউরেথ্রার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল দু’টো পিন। মূত্রনালি অত‌্যন্ত সংবেদনশীল। এর ভিতরে প্রচুর স্নায়ু থাকে। তাই সামান‌্য আঘাতেই তীব্র ব‌্যথা অনুভূত হয়। মূত্রনালির মুখের তিনটের অবস্থানে, ঘড়ির কাঁটার হিসেবে ডানদিকে একটি ছোট্ট ছেদ বা ইনসিশন দেওয়া হয়। যার ফলে মূত্রনালির মুখটি সামান‌্য প্রসারিত হয়। ফলে ক্লিপটি নিরাপদে বের করা সহজ হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মূত্রনালির বাইরের মুখ সবচেয়ে সরু অংশ। তাই কোনও ফরেন বডি এখানে প্রবেশ করালে সহজেই আটকে যায়। তাই থ্রিও ক্লক ইনসিশন পদ্ধতি ব‌্যবহার করা হয়। 

    কিন্তু প্রশ্ন হল কীভবে দু’দু’টি হেয়ার পিন মুত্রনালির ভিতরে ঢুকল? এক চিকিৎসক জানিয়েছেন, যুবকটি খোলসা করে কিছু বলেননি। তবে, আমাদের ধারনা, মানসিক কোনো সমস্যা রয়েছে। নিজের থেকেই যুবক গোপনাঙ্গে ক্লিপ ক্লিপ ঢুকিয়েছে।  এই দু’টি হেয়ার পিন বের করা হয়।
  • Link to this news (বর্তমান)