• বিনামূল্যে ইমেল আপডেট আধারে
    বর্তমান | ২৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আধার কার্ডে ইমেল আপডেট করতে হলে আগামী মাস থেকে কোনো খরচ লাগবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই জানিয়েছে, যাঁরা আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ওই পরিষেবা নেবেন, তাঁদের ১ জুলাই থেকে কোনো চার্জ দিতে হবে না। বর্তমানে সেই চার্জ ৭৫ টাকা। আগামী ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ওই পরিষেবা মিলবে। গ্রাহকরা যাতে আরও বেশি করে নিজেদের তথ্য আধারে আপডেট করতে উৎসাহিত হন, তার জন্যই ওই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ। 
  • Link to this news (বর্তমান)