• ঘর পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে গত সরকারের আমলে সরব হয়েছিল বিজেপি। রাজ্যে পালাবদলের পরে সেই সব অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু করেছে প্রশাসন। সেরকমই এক অভিযোগ উঠেছে ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার শরিফ শেখ ওরফে হাড্ডির বিরুদ্ধে। শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক উপভোক্তার কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন শরিফ শেখ। এই মর্মে এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা সামশেরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্য-প্রমাণ মেলার পরে শুক্রবার রাতে ধুলিয়ানে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ওই কাউন্সিলারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তাঁকে সামশেরগঞ্জ থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। শনিবার ধৃত কাউন্সিলারকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর এসিজেএম আদালতে হাজির করানো হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)