• রিষড়ায় ঘর থেকে উদ্ধার তরুণীর গলাকাটা দেহ, বেলগাছিয়া মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • রিষড়ায় গৃহবধূ খুন। বেলগাছিয়া মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামীও। শনিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রিষড়ায় তিন নম্বর নতুনগ্রামে। মৃতদের নাম মণিকা ওঝা (৩১) ও দীপঙ্কর সরকার (৩৭)। নতুনগ্রামে বাড়ি ভাড়া করে থাকতেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছ’বছরের মেয়েকে নিয়ে রিষড়ায় থাকতেন মণিকা। স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকতেন। শুক্রবার রিষড়ায় আসেন তিনি। শনিবার সকালে মণিকার দেহ উদ্ধার হয়। গলকাটা দেহ পড়ে ছিল বিছানায়। পাশেই ঘুমিয়ে ছিল তাঁর ছোট্ট মেয়ে। এ দিকে এই ঘটনার পরে দীপঙ্করের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরের পরে কলকাতা মেট্রোয় বেলগাছিয়া স্টেশনে লাইনে একজন ঝাঁপ মারেন বলে খবর আসে। মৃত্যুও হয়। পরে মেট্রোর তরফে জানানো হয়, মৃতের নাম দীপঙ্কর সরকার (৩৭)। রিষড়ার বাসিন্দা তিনি। সম্পর্কের টানাপড়েনের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

    অভিযোগ, শুক্রবার রাতে মণিকাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। কিন্তু শনিবার সকালে কোনও সাড়াশব্দ না পেয়ে গেটের তালা ভাঙেন পড়শিরা। এর পরেই দরজা খুলে দেখেন মণিকা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে। গলা কাটা, রক্ত বেরোচ্ছে। পাশে ঘুমিয়ে রয়েছে মেয়ে।

    খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের অনুমান, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় ওই তরুণীকে। এর পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয় । ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন দীপঙ্কর। মণিকার খুনের ঘটনায় দীপঙ্করের হাত থাকতে পারে বলে সন্দেহ ছিল পুলিশের। এরই মধ্যে তাঁর আত্মহত্যার খবর সামনে আসে।

  • Link to this news (এই সময়)