• রিষড়া থেকে এসে মেট্রোর লাইনে ঝাঁপ!
    আজকাল | ২৮ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় মেট্রোয় একই দিনে দু'বার আত্মহত্যার ঘটনা। ফের মেট্রোর ব্লু লাইনেই আত্মঘাতী এক ব্যক্তি। সকালে কালীঘাটের পর দুপুরে বেলগাছিয়া মেট্রোয় আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই ঘটনায় সাময়িক ভাবে ব্যহত হয়েছে দমদম-কবি নজরুল রুটের একাংশের মেট্রো চলাচল। বর্তমানে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম অবধি মেট্রো চলছে।

    পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী ব্যক্তির নাম দীপঙ্কর সরকার (৩৮)। দীপঙ্কর হুগলির রিষড়ার সুভাষ নগরের বাসিন্দা। মৃত ব্যক্তির কাছ থেকে একাধিক আধার ও ভোটার কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে উর্দু ভাষায় লেখা এক পরিচয় পত্র। তবে মৃতের অন্য একটি পরিচয়পত্রে কলকাতার ঠিকানা রয়েছে বলেই পুলিশ হচ্ছে খবর।

    জানা গিয়েছে, ঘটনার পর মৃতদেহটি কলকাতা আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

    উল্লেখ্য, এ দিন সকালেই আচমকা ব্লু লাইনে কালীঘাট স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যে কারণে সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। শনিবার সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, শনিবার সাতসকালে আচমকাই ব্লু লাইনে কালীঘাট স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি লাইনে ঝাঁপ গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যে কারণে সঙ্গে সঙ্গে লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিস টাইমে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।

    প্রসঙ্গত, কলকাতার পাশাপাশি এবার জেলাতেও চালু হতে পারে মেট্রো। সোমবার রাজ্য বাজেটে তেমনটাই জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, ‘দুর্গাপুর—আসানসোল এবং শিলিগুড়ি—জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করা হতে পারে।'

    জানা গিয়েছে, রাজ্যের এই চারটি জেলায় মেট্রো চালু করা যায় কিনা সে নিয়ে যাবতীয় পরীক্ষানিরীক্ষা করে দেখবে রাজ্য। বর্তমানে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মেট্রো চলে। মেট্রো পরিষেবা শহরের আশেপাশে বাড়ানোর পরিকল্পনা চলছে। এরপর জেলাতে মেট্রো পরিষেবা চালু করা হলে তা অনেকটাই এগিয়ে যাবে। অর্থমন্ত্রী জানান, জেলায় মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো-ইকোনমিক স্টাডি করা হবে।
  • Link to this news (আজকাল)