• সকালে স্ত্রীকে গলা কেটে খুন, বিকেলে মেট্রোর সামনে ঝাঁপ স্বামীর! রিষড়ার দম্পতির শিউরে ওঠা পরিণতি
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • স্ত্রীকে খুন করেই মেট্রো তলায় ঝাপ! শনিবার দুপুরে বেলগাছিয়ায় মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন দীপঙ্কর সরকার৷ জানা গিয়েছে, রিষড়ার ভাড়াবাড়িতে স্ত্রীকে খুন করে পালিয়েছিলেন তিনি৷ পরে সকালেই মৃত দিপঙ্কর সরকারের স্ত্রী মনিকা ওঝার গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ৷

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে৷ রিষড়া তিন নম্বর গভঃ কলোনী প্রাথমিক স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন মনিকা। তার স্বামী দীপঙ্কর সরকার দিল্লীতে থাকেন৷

    কয়েকদিন আগে রিষড়ার বাড়িতে আসেন দীপঙ্কর। প্রতিবেশীরা গতকাল রাতে জোরে জোরে চিৎকারের শব্দ পান। আজ সকালে কোনও সাড়া শব্দ না পেয়ে গেটের তালা ভেঙে দরজা খুলে দেখে গলা কাটা মৃতদেহ বিছানায় পরে রয়েছে। পাশে মেয়ে শুয়ে।

    খবর পেয়ে রিষড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘরে একটা শাড়ি ঝুলতে দেখা যায়। পুলিশের অনুমান প্রথমে শ্বাস রোধ করে তারপর গলা কেটে খুন করা হয়। ঘটনার পর থেকে প্রথমে মৃত বধুর স্বামীর খোঁজ মেলেনি। পরে বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় সামনে আসতেই জানা যায় শিউরে ওঠা ঘটনা৷ খুনের কারণ সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, হয়ত বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরেই এই খুন৷

    প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় সকাল এবং বিকেল, দুবার আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা৷ বিকেলেই বেলগাছিয়া থেকে ঝাঁপ দিয়েছিলেন রিষড়ার ঘটনায় অভিযুক্ত পলাতক স্বামী৷ মেট্রো স্টেশন থেকে আহত দিপঙ্কর সরকারকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
  • Link to this news (News18 বাংলা)