• তৃণমূল নেতা অজিত মাহাতোকে নিয়ে সম্প্রচারিত প্রতিবেদনে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখপ্রকাশ
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অজিত মাহাতো৷ যদিও বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন এই তৃণমূল নেতা৷ গোপীবল্লভপুর কেন্দ্র থেকে বিজেপি-র রাজেশ মাহাতোর কাছে পরাজিত হন অজিত মাহাতো৷

    তৃণমূল নেতা অজিত মাহাতোকে নিয়ে গত ২৩ জুন একটি খবর সম্প্রচারিত করা হয়েছিল৷ সেই প্রতিবেদনটিতে আমাদের কিছু তথ্যগত ত্রুটি নজরে এসেছে৷ প্রতিবেদনে এই তথ্যগত ত্রুটির জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত৷
  • Link to this news (News18 বাংলা)