• মালদহের প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নিগ্রহ! গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন
    প্রতিদিন | ২৮ জুন ২০২৬
  • স্কুলে ছাত্রীদের যৌন নিগ্রহ! অশ্লীল ভিডিও দেখিয়ে অপর্কমের অভিযোগ। একে একে খুদে ছাত্রীকে একটি আলাদা ঘরে ডেকে নিগ্রহের অভিযোগ। প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অভিভাবকদের। অভিযোগ উঠতেই মারমুখী জনতা। শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মালদহের হবিবপুরের প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন মুস্তাক। তিনি আবার তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। হবিবপুরের ওই স্কুলটি কো-এড। অর্থাৎ খুদে ছাত্রছাত্রীরা পড়ে সেখানে। সাকলিনের বিরুদ্ধে অভিযোগ, খুদে ছাত্রীদের আলাদা করে ঘরে ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখানো হয়। তারপর ছাত্রীদের যৌন নিগ্রহ করেছে ওই শিক্ষক। বিষয়টি এক ছাত্রী বাড়িতে জানায়। প্রধান শিক্ষক এই কীর্তি করছে তা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। মারমুখী হয়ে ওঠে জনতা। অভিযুক্ত শিক্ষককে হাতে নাতে ধরে আটক করে রাখে উত্তেজিত অভিভাবকরা।

    খবর যায় পুলিশে। ঘটনাস্থলে যান আধিকারিকরা। মারমুখী জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় থানায়। তারপর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)